1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ জন দেখেছেন

আঃ মান্নান বিশেষ প্রতিনিধিঃ ৩০ নভেম্বর ২০২৩ ইং (বৃহস্পতিবার)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থ বারের ন্যায় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। আজ

বৃহস্পতিবার(৩০ নভেম্বর ২০২৩ ইং) দুপুরে বাঘার পূণ্য ভূমিতে শায়িত হজরত শাহ শের আলী (রঃ) রোওজা শরীফ থেকে জিয়ারত করে পরে শাহদৌলা (রা:)এর মাজার, কুতুবুল আফতাব শাহ সুফি হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) রোওজা জিয়ারত শেষে তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে উৎসুক নারী-পুরুষ নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শারমিন আখতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মনোনয়ন পত্র গ্রহন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রস্তাবক ও সমর্থনকারী-সহ উপজেলা আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ। মনোনয়ন জমা দেয়ার পর তিনি দলীয় কার্যালয়ে এসে দেশের বর্তমান প্রেক্ষাপট,সরকারের উন্নয়ন,আওয়ামী লীগের গঠনতন্ত্র ও আগত নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনের আচারণ বিধি মেনে চলা সহ এক মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন।
এই বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ফরম ও গঠনতন্ত্রে উল্লেখ আছে, যারা দলীয় ফরম ক্রয় করবেন তাদের মধ্যে মনোনয়ন বোর্ড যাকে মনোনীত করবেন সবাইকে তার পক্ষে ভোট করতে হবে। কিন্তু আমরা লক্ষ করছি , অতীতে এই চারঘাট-বাঘায় একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়া-ছুড়ি করে যারা দলীয় প্রার্থীকে পরাজিত করেছে, এখন তারাই একসঙ্গে জোট বেধেছে।

শাহরিয়ার আলম বলেন, যদি কেউ জেগে থেকে ঘুমের ভান করে, তবে তার ঘুম ভাঙ্গানোর দায়িত্ব তৃণমুল আওয়ামীলীগ ও ত্যাগী নেতাদের। যারা ১৫ বছর দলীয় হায়কমান্ডের সিদ্ধান্ত মানেনি। কেন্দ্রীয় কোন কর্মসুচী পালন করেনি। জনগনের পাশে থাকেনি এবং দলকে ব্যবহার করে স্ত্রীর নামীয় লাইসেন্স-এ ব্যবসা করে কোটিপতি হয়েছেন, তারা এখন নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। যাতে করে ওরা জামানত ফিরে না পায়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ওরা দেশের জন্য ভাবছে না। ওরা চাচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। এ জন্য একের-পর এক হরতাল-অবরোধ ডেকে গাড়ি পোড়াচ্ছে। কিন্তু এ দেশের জনগন তাদের অবরোধ আর মানছে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সততা ও নিষ্ঠার প্রতি আস্থা রেখে ভোট চাইবো। তবে কোন নেতা নিজের কেন্দ্রের বাইরে গিয়ে ভোট করবেন না।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সরকারি শাহদৌল্লা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আ’লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান (রিন্টু)আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অবস:প্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান, আ’লীগ নেতা আজিজুল আলম, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি প্রমুখ।

শেয়ার করুন

আরো দেখুন......