1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুর-৩ আসনে এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর-৩(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলামকে
দলীয় মনোনয়ন দেয়ায় ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছে।

২৭ নভেম্বর সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করে।

এর আগে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা
আ’লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন, ডাক্তার কামাল হোসেন, উপজেলা
আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আ’লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক, তাতী লীগের সভাপতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফকির সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

শেরপুর-৩
(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে
এডিএম শহিদুল ইসলামকে
দলীয় মনোনয়ন দেয়ায়
বক্তারা বঙ্গবন্ধুর কন্যা, প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, গত এক যুগ পর এই প্রথম উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিগণ এক কাতারে এসে সভা ও আনন্দ মিছিল করে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য সহ ২৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। এদের মধ্যে
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো দেখুন......