1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

খুলনায় জেলা আদালতের আদেশে বিয়ে হলো অভিযুক্তের সঙ্গে ধর্ষণের শিকার নারীর

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনার জেলা আদালতের আদেশে অভিযুক্তের সঙ্গে ধর্ষণের শিকার নারীকে বিয়ে দেওয়া হয়েছে।

 

১৩/০৩/২০২৩ সোমবার  দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান বিয়ের আদেশ দিলে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়।

 

ট্রাইব্যুনালটির স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, ২০২০ সালে ভিকটিমের সঙ্গে রাজু শেখের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ভিকটিমের আগের ঘরের ০১ছেলেসহ তাকে নিয়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেন রাজু। বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রাজু তাকে সন্তান নষ্ট করতে বলেন। এরপর থেকে ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

 

পরে ভিকটিম জানতে পারেন, ২০২১ সালের ১৬ জুন রাজু অন্য মেয়েকে বিয়ে করেছেন। ভিকটিম রাজুকে ফোন দিলে ফোন রিসিভ করতেন না। একবার রিসিভ করে বলেন, তোর গর্ভের সন্তান নষ্ট করে ফেল। আর কখনও আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবি না’।

 

এরপর সেই বছরের ২০ জুন ভিকটিম লবনচরা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর নারী ও শিশু ২৮/২৩।

 

সেই মামলায় আজ ১৩/০৩/২০২৩ সোমবার  বিচারক ভিকটিমের সঙ্গে ধর্ষক রাজুর বিয়ের আদেশ দেন। পরে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। এ বিয়ের ফলে জন্ম নেওয়া শিশুর স্বীকৃতি দিলেন পিতা। এ আদালতে এই ঘটনা এটাই প্রথম।

 

 

শেয়ার করুন

আরো দেখুন......