1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট সময়ঃ সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনায় তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

খুলনা রেলষ্টেশন থেকে ৪ কিলোমিটার উত্তরে দৌলতপুর ষ্টেশনের কাছে নয়াবাটি এলাকায় ০২/০১/২০২৩ সোমবার দুপুর ০২ টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা রেল ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির আহমেদ জানান, তেলবাহী গাড়ীটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। দুপুর ০২ টার দিকে এ ঘটনা ঘটে। তেলের রেল গাড়ীর পিছনের গার্ড বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতপুরে বিজিবি সদর দপ্তরের সামনে নয়াবাটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। উদ্ধারকারী গাড়ী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। দূর্ঘটনাকবলিত গার্ডবগিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।

 

শেয়ার করুন

আরো দেখুন......