1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চট্রগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ জন দেখেছেন

মোঃ জাকারিয়া হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে ফ্রান্সের প্যারিস শহরে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে।

 

মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়।

১০ ডিসেম্বর শনিবার সকাল ১১:৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগীয় কমিটি,চট্টগ্রাম জেলা কমিটি, চট্টগ্রাম মহানগর কমিটি সহকারে বিভিন্ন থানা ও উপজেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আসক’র চট্রগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসকের কেন্দ্রীয় পরিচালক সৈয়দ মাহফুজ হান্নান, বিশেষ অতিথি হিসেবে আসক’র কেন্দ্রীয়, বিভাগীয়, নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন , নুরুল বাশার, রেজাউল করিম,জামাল চৌধুরী বিপ্লব, ইসমাইল ইমন, নাছির উদ্দিন নীরব সহ আরো অনেকে।

চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক শামসুল কবির শামীম, সভাপতি ডাঃ বেলাল মৃধা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন সহ কমিটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও নির্বাহী সদস্যগণ। এতে চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি এয়ার মোহাম্মদ খোকন ,সাধারণ সম্পাদক  নাছির উদ্দিন মোল্লা সহ আরো   মোহাম্মদ উল্লাহ, মোঃ শফিউল আজম রুবেল, মিথিলা চৌধুরী,তাহেরা শারমিন ও রফিকুল ইসলাম রফিক,এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ও থানা কমিটির সভাপতি সম্পাদক সহকারী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের মূলনীতি গুলোকে বাংলাদেশ সংবিধানেও স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের ১১নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। সংবিধানে খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা, জনস্বাস্থ্য,কর্মসংস্থান, বিশ্রাম ও চিত্তবিনোদন এবং সামাজিক নিরাপত্তা মতো অর্থনৈতিক ও সামাজিক মানবাধিকারগুলো এবং নাগরিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে না পারলে মানবাধিকারের কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে তা লঙ্ঘিত হতেই থাকবে।

এসময় একাত্মতা প্রকাশ করে চট্রগ্রাম বিভাগীয়, জেলা ও মহানগরের একাধিক মানবাধিকার সংগঠনের মধ্যে আরো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সৃষ্টি হিউম্যান রাইটস, হিউম্যান এইড ও ইউনিটি ফর ইউনিভার্সেল হিউম্যান রাইটস বাংলাদেশ। মানববন্ধন শেষে আসক’র নেতৃত্বে শোভাযাত্রাটি জামাল খান চেরাগী মোড় হয়ে প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।

শেয়ার করুন

আরো দেখুন......