1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলীকদম উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত।

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২২৩ জন দেখেছেন

এ জেড চৌধুরী, আলীকদম(বান্দরবান)প্রতিনিধি। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ ৫ই নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

 

এরপর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালীটি শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইন্সট্রাক্টর মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত  ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাফ্ফর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারি বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায় প্রতিটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সমবায়কে আঁকড়ে ধরে জীবন পরিবর্তন করতে সকলের প্রতি আহবান জানান অতিথিরা।

শেয়ার করুন

আরো দেখুন......