1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

বিবাহ শেষে নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের যেতে হলো কারাগারে।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫৭৭ জন দেখেছেন

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:     বিবাহ শেষে নতুন বউ নিয়ে ঘরে  ফেরা হলো না বরের। যেতে হলো কারাগারে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমনি এক ঘটনা ঘটেছে। বাল‍্য বিয়ের দায়ে বর ও তার নানাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক তোরাপ আলির সপ্তম শ্রেনিতে পড়ুয়া কন‍্যাকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইসমাইল হোসেন (১৯) এর সাথে বিয়ের আয়োজন করে। বাল‍্য বিয়ে বন্ধের জন‍্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে ফোন করেন সচেতন এলাকাবাসি।

 

এদিকে দ্রুত বিয়ে পড়িয়ে মেয়ের বাড়ি ত‍্যাগ করে বর যাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা পুলিশসহ ঘটনাস্থলে যাওয়ার পথে কুড়ারপাড় নামক স্থান থেকে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসে। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্তে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রশাসন। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম‍্যমান আদালত বসিয়ে বর ইসমাইল হোসেন ও তার অভিভাবক (নানা) ফকির বাদশাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার  দীপক কুমার দেব শর্মা জানান, বাল‍্য বিয়ের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল গিয়ে বর ও তার নানাকে আটক করে থানায় আনা হয় এবং দোষ স্বীকার করায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......