1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা :

ঢাকায় সার্বজনিন মজলিসে সুফি’র আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১০ জন দেখেছেন

নিউজ ডেস্কঃ-

দেশে বিদ্যমান বিভিন্ন তরিকার সুফি ব্যক্তিবর্গের সমন্বিত সংগঠন ‘সার্বজনীন মজলিসে সুফি’র আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে শাহ্ মিডু আহ্বায়ক ও কামাল উদ্দীন দিপু সদস্য সচিব মনোনীত হন।  গত ১২/১০/২২ইং বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১২/১৩ সেক্টর মোড়স্থ তাজ ফুড পার্কে আয়োজিত এক সভায় এই কমিটি গঠিত হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আহমেদ মাহফুজ, নূরে আলম মাসুদ, রনি খান, শম্ভু চাঁন, হাবিবুল্লাহ জনি এবং শাহেন শাহ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত সংগঠনের সাথে জড়িত সকলে সদস্য হিসেবে বিবেচিত হবেন।

 

আহ্বায়ক শাহ্ মিডু বলেন, আমাদের উদ্দেশ্য দেশব্যাপী সকল তরিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে কাজ করা। সাধারণ মানুষকে আল্লাহওয়ালা মানুষ পর্যন্ত পৌঁছে দেয়া যাতে তারা আত্মপরিচয় লাভ করে। পাশাপাশি আমরা সারা দেশের সুফি, দরবেশ, খানকাহ, দরগাহ, মাজার ইত্যাদির ডাটা বেইজ তৈরি করব যাতে ডিজিটাল দুনিয়াতে এসকল তথ্য সহজলভ্য হয়। এছাড়াও আমাদের লক্ষ্য থাকবে সুফি পরিবার সমূহের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিবারের সদস্যদের বিনামূল্যে অনলাইন কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরি প্রশিক্ষণের আয়োতায় আনা।

 

সুফি সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে রনি খান, নূরে আলম মাসুদ, সাফায়েত হোসেন ও মশিউর রহমান বাবু উপস্থিত ছিলেন। এছাড়া বাকিরা ঢাকার বিভিন্ন স্থান হতে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। উল্লেখ্য, ‘সার্বজনীন মজলিসে সুফি’ দেশে সুফিবাদের প্রচার-প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন তরিকার সুফি মতাদর্শের মানুষদের নিয়ে কাজ করে।

শেয়ার করুন

আরো দেখুন......