1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শরীয়তপুরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৫৫ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাতাব্বর কান্দি ত্রিপল্লী গ্রামের বাসিন্দা নাসির খানের ছেলে ইকবাল খানের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুদ্ধিপ্রতিবন্ধী ঐ নারী এখন ছয় মাসের গর্ভবতী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে মোক্তারের চর ইউনিয়ন পরিষদের মেম্বার হানিফ মৃধা, আব্দুস ছামাদ চৌকিদার, দুলাল চৌকিদার, আলী আকবর বেপারীসহ স্থানীয় প্রভাবশালীরা।

অপরদিকে, নয়ন মাতাব্বর কান্দি ত্রিপল্লী গ্রামের সাধারণ মানুষের মনে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। কিন্তু প্রভাবশালীদের চাপে তারা কিছুই করতে পারছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধর্ষণের শিকার ঐ নারীর পরিবারের সবাই বুদ্ধিপ্রতিবন্ধী এবং হতোদরিদ্র। তাদের দারিদ্রতার সুযোগে স্থানীয় নাসির খানের পুত্র ইকবাল খান বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এখন তারা ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে মেয়েটিকে ঢাকায় নিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করছে। আবার অনেকে বলছেন মেয়েটিকে ঢাকায় নিয়ে গর্ভপাত ঘটিয়েছে। তার শারীরিক অবস্থা আশংকা জনক।ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধীর মা বলেন, মোক্তারের চর ইউনিয়ন পরিষদের মেম্বার হানিফ মৃধা এবং আলী আকবর বেপারী এ ব্যাপারে আমাকে চুপ থাকতে বলেছেন। আমার মেয়ের বাচ্চা প্রসবের পরে তারা ব্যবস্থা নেবেন।এ ব্যাপারে মোক্তারের চর ইউনিয়ন পরিষদের মেম্বার হানিফ মৃধার সাথে মুঠোফেনে আলাপ কালে তিনি বলেন, এ ব্যাপারে আমি তেমন কিছু জানি না।ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইকবাল হোসেন খানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে এলাকায় পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ইকবাল পলাতক রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......