1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বিজয়নরে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত!

  • আপডেট সময়ঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৬ জন দেখেছেন

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়কের বিজয় নগর শশাই এলাকায়  ট্রাক ও সিএনজি মুখোমুখি  সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (২অক্টোবর২২)ইং  সকালে  সারে ৭ঘঠিকায় মাধবপুর পৌরশহরের অদূরে শশাই এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলা  মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী  স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) অপর যুবক মাধবপুর বাজারে গৌরাঙ্গ বনিকের ছেলেমোহন বনিক (২৫)। স্থানীয় সুত্রে জানা যায়  আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি  যোগে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতে আগরতলার উদ্দেশে রওয়ানা হন।

সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল।তাদের বহনকারী যানটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি  সংঘর্ষে হয়।

এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন। এদিকে সুমন গোস্বামী মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও দুর্ঘটনার শিকার সিএনজি  জব্দ করা হয়েছে

শেয়ার করুন

আরো দেখুন......