1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনে আলীকদমের সাংবাদিকেরা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ জন দেখেছেন

টি আই, মাহামুদ, আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:- বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরের একটি সংবাদ প্রকাশের জের ধরে যুগান্তর লামা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আরমান ও আজ কালের খবর পত্রিকার লামা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানের আলীকদম উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় আলীকদম প্রেসক্লাবের  সামনে সড়কে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলীকদম রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আলীকদম প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত  পত্রিকার প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ ও আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শুভ রঞ্জন বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বাদ জুম্মা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর এই ঘটনার বিবরণ দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন হয়। এর জের ধরে ২৬ সেপ্টেম্বর খুরশিদা নামে ওই এলাকার এক মহিলা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ও ৩৫ ধারায় মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো কক্সবাজারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজিজনগরে এক নারীর বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ

প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে ইলিয়াছ আরমান ও নাজিম উদ্দিন রানাকে জড়িয়ে একটি মামলা দায়ের করা হয়। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। অনতিবিলম্বে দুই সাংবাদিককে জড়িয়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান উপস্থিত বক্তারা। অনতিবিলম্বে এই হয়রানি মূলক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন

আরো দেখুন......