1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনার একটি ক্লিনিকে ত্রুটিপূর্ণ অপারেশনে এক গৃহবধুর জরায়ুর নাড়ী কেটে ফেলার অভিযোগ

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খুলনা নগরীর একটি ক্লিনিকে ত্রুটিপূর্ণ অপারেশনে ইতি (২২) নামের এক গৃহবধূর জরায়ুর নাড়ী কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে এ অপরারেশন করেন বলে অভিযোগ রোগীর অভিভাবকদের। পওে রোগীকে মূমুর্ষূ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। সেখানে গাইনী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার পুনরায় তার অপারেশন হয়েছে।

নগরীর ২৮, বাগমারা ১ম গলির বাসিন্দা প্রসূতি ইতি’র পিতা মোঃ বাঙালি খাঁর অভিযোগ, প্রতিবেশী বাসিন্দা নার্স নাজুর প্ররোচনায় নগরীর মুসলমানপাড়া এলাকার ক্লিনিকে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভর্তি করা হয় ইতিকে। সেখানে ভর্তির পর সিজারের জন্যে ১২ হাজার টাকা চুক্তি হয়। তখন ৪ হাজার টাকা জমাও দেয়া হয়। সোমবার সকালে ইতিকে সিজার করেন চিকিৎসক। একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। অপারেশনের পরও জ্ঞান ফেরেনি ইতির। আবার রক্তক্ষরণ চলতে থাকে অবস্থা বেগতিক দেখে অপারেশনের জমাকৃত অর্থ ফেরত দেন ক্লিনিকের সংশ্লিষ্টরা। মুহূর্তে ক্লিনিক ছেড়ে সটকে পড়েন সকলেই।

মঙ্গলবার সকালে জীবন রক্ষার্থে রোগীকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসকরা রোগীকে দেখে জানিয়েছেন, রোগীর জরায়ুনাড়ী কেটে ফেলা হয়েছে। ত্র“টিপূর্ণ অপারেশনের কারণে রক্তক্ষরণ চলছে; দ্রুততম সময়ের মধ্যে পুনরায় অপারেশন করতে হবে। পর্যায়ক্রমে ৬ ব্যাগ রক্ত দিয়ে পুনরায় অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা বলছেন- আরও রক্ত লাগবে

মোঃ বাঙালি খাঁ আরও বলেন, এতো অল্প বয়সে আমার মেয়ের জীবন শেষ করে দিতে চেয়েছিল ওরা। মেয়েটির জরায়ুনাড়ী কেটে ফেলায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তিনি। ঘটনাটির মিমাংশায় স্থানীয় কাউন্সিলররা ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে ফলপ্রসূ হয়নি।

তবে ক্লিনিকের সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অপারেশন হয়েছে সকালে, রক্তক্ষরণ শুরু হয় বিকালে। অপারেশনের কোনো ক্রটি ছিল না। নরমাল ডেলিভারি হলেও তো রক্তক্ষরণ হতে পারে, তেমনি ঘটনা ঘটেছে এখানেও।

শেয়ার করুন

আরো দেখুন......