1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জয়পুরহাটে ক্রপটেক বাংলাদেশ কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ জন দেখেছেন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরীর অভিযোগে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ও পরিক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের  কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানীর এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। তারপরে কোম্পানীর চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ০১/০৯/২০২২ ইং তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। তারপরে ও  ক্রপটেক বাংলাদেশ লিমিটেডে  এর চেয়ারম্যান তরিকুল ইসলাম আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন অভিযোগ কোম্পানীর এমডি কামাল উদ্দীনের।এরপর র‍্যাবের নজরে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমরা ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরীর অভিযোগ ও দৃশ্যমান কিছু অপরাধের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য সংগ্রহ করেছি,এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমানিত হলে সবোর্চ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

আরো দেখুন......