1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৬ জন দেখেছেন

নুর আমিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;দিনাজপুরের খানসামায় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সঞ্চালনায় ২০২২ সালের আগস্ট মাসের খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মাসিক সভায় আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন।

মাসিক সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পরামর্শ প্রদান ও ডলার ব্যবসায়ীদের ধরতে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন থানা অফিসার ইনচার্জ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো দেখুন......