রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

মোঃ শহিদুল ইসলামবি,শেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারীর ১১নং ফতেপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নুর মোহাম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক, হাটহাজারী উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব, হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, মেখল ইউনিয়ন পরিষদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, সদস্য সচিব, হাটহাজারী উপজেলা কৃষকদল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সার্জেন্ট এরশাদুর রহমান মুরাদ, সদস্য সচিব, হাটহাজারী উপজেলা কৃষকদল। সভাপতিত্ব করেন মো. জাফর আলম, আহ্বায়ক, ১১নং ফতেপুর ইউনিয়ন কৃষকদল।
সমাবেশে বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। তারা বিশ্বাস প্রকাশ করে বলেন, ব্যারিস্টার মীর হেলাল বিপুল ভোটে জয়ী হয়ে এলাকার মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। বক্তারা আরও বলেন, দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো এই নেতাই আগামী দিনে ধানের শীষের কান্ডারী হবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের নানা অব্যবস্থাপনা ও দুঃশাসনের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্যারিস্টার মীর হেলালই জনগণের ভরসার নাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালেহ জহুর মো. বাহাদুর, সাবেক সহ-সভাপতি, হাটহাজারী উপজেলা বিএনপি; মো. সাইফুল আলম, সদস্য, উপজেলা বিএনপি ও সভাপতি, ১১নং ফতেপুর ইউনিয়ন বিএনপি; আবুল হাসেম চৌধুরী, সদস্য, উপজেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ১১নং ফতেপুর ইউনিয়ন বিএনপি; বাবু উত্তম কুমার দাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদল; মো. শহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক, ১১নং ফতেপুর ইউনিয়ন বিএনপি; এবং মো. সিরাজুল ইসলামের তরি, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১১নং ফতেপুর ইউনিয়ন কৃষকদল।
অনুষ্ঠান পরিচালনা করেন আবদুর রহিম বাবু, সদস্য সচিব, ১১নং ফতেপুর ইউনিয়ন কৃষকদল এবং মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক, ১১নং ফতেপুর ইউনিয়ন।
সমাবেশ শেষে ১১নং ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড (চসিক) ১, ২, ৭ ও ৯ নং ইউনিট কমিটির আত্মপ্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিএনপি, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।