রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

পারভেজ রানা, স্টাফ রিপোর্টার:
বরগুনার জেলার আমলীতে উপজেলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে আমতলী-কুয়াকাটা-ঢাকা মহা সড়কের ছুরিকাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
বরগুনার নৌবাহিনীর আমতলীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ’র নেতৃত্বে আজ বৃহস্পতিবার ৬ই নভেম্বর তালতলী সকাল দশটা থেকে দুপুর সাড়ে একটা পর্যন্ত নৌবাহিনী,পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহন,ইজি বাইক,মিনি ট্রাক,প্রাইভেট কার,সিএনজি ও মোটরসাইকেল এর ড্রাইভিং লাইসেন্স,রুট পারমিট ও গাড়ির ফিটনেস না থাকায় অর্থ জরিমানা ও সন্দেহ ভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।মোটরসাইকেল চলাচলকারীদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়। এবং যাত্রবাহী পরিবহন থেকে ১১ শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে এসকল জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান সম্পর্কে নৌ বাহিনীর আমতলীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।