1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ সাদ্দাম হোসেন আটক। 

  • আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

 নিজস্ব প্রতিবেদক:

গত ২১ জুলাই ২০২৫খ্রিঃ তারিখে আনুমানিক ০৮৩০ ঘটিকায় দোবাই প্রবাসী ভিকটিম জনৈক মোহাম্মদ সামসু উদ্দিন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হতে সিএনজি যোগে একে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে হালিশহর থানাধীন সাগরপাড় লিংক রোড় এলাকায় পৌছালে অজ্ঞাতনামা একটি ডাকাত দল ভিকটিমের গাড়ীটির গতিরোধ করে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা মালামাল এবং নগদ টাকাসহ সর্বমোট ১৯,৮২,২০০/- নিয়ে পালিয়ে যায়। 

 

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলার দায়ের করেন, যার মামলার নং-১৩, তারিখ-২৩ জুলাই ২০২৫ইং, ধারা-৩৯২/৩৯৫ পেনাল কোড ১৮৬০। 

 

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ সাদ্দাম হোসেন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ নভেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০১০ ঘটিকায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা- মোঃ ফারুক, সাং-দুলা মিয়ার, থানা-লালমোহন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......