রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

পীর তানভীর শেখ, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:
না ফেরার দেশে চলে গেলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রথম চেয়ারম্যান খায়রুল বাকী মিয়ার সহধর্মিণী এবং সাবেক মুকসুদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান,পরবর্তীতে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার মেয়র আশ্রাফুল আলম শিমুলের গর্ভধারিণী মা।
গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,
মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো (৬৪)। মৃত্যুর সময় তিনি তিন পুত্র, দুই কন্যা ও বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
উল্লেখ্য তার তিন সন্তানের মধ্যে আশ্রাফুল আলম শিমুল ছিলেন মুকসুদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে মুকসুদপুর উপজেলার চেয়ারম্যান এবং মুকসুদপুর পৌরসভার মেয়র। বাকি সবাই তাদের নিজ নিজ যায়গায় প্রতিষ্ঠিত।
এদিকে, মুকসুদপুর উপজেলার প্রথম চেয়ারম্যান মরহুম খায়রুল বাকী মিয়ার আপন চাচাতো ভাই এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: ছিরু মিয়া সহ বাংলাদেশ সাংবাদিক ক্লাব দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের সভাপতি ফকির মিরাজ আলী শেখ ও সাধারণ সম্পাদক মাহমুদ মিনা গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য মুকসুদপুর উপজেলা তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।