1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন।

  • আপডেট সময়ঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

ভিক্ষা করে বা কারও কাছে হাত পেতে নয়,ভিক্ষাপথ ছেড়ে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু। একটি উন্নত মানের ভালো ইজিবাইক ক্রয় করতে প্রয়োজন।হাবিবুল্লাহ বাহার হাসুর জীবনের উন্নতি ঘটাতে দেশ বাসী ও সমাজের বৃত্তবান সহ সকলে মিলে সহযোগিতা করলে তিনি হতে পারেন উন্নতি মিলতে পারে তার ভাগ্যের পরিবর্তন।শেরপুরের ঝিনাইগাতীতে হাবিবুল্লাহ বাহার নামে এক প্রতিবন্ধী আর্থিক অনুদানে সহায়তা চেয়ে ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে তবুও তার কোথাও মিলছে না আর্থিক সহায়তা।পরিবারের জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।হাবিবুল্লাহ বাহার হাসু ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র।২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করে শেরপুরের ভাত শালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”। সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাবিবুল্লাহ বাহার হাসু। তিনি জানান,২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। অনেক চিকিৎসা করে বাড়ির জায়গা জমিন সবই শেষ করে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয় ডান পায়ের উরু পর্যন্ত প্রায় সবটুকুই!এরপর থেকে থেকে নেমে আসে তার অন্ধকার জীবন।২০০৪ সালে প্রথম বিবাহ করেন আর কোনও কারণ ছাড়াই এক পুত্র সন্তান রেখে চলে যান তার ওই স্ত্রী।এরপর ২০০৯ সালে আবারও বিবাহে আবদ্ধ হন তিনি আর এদিকে তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।তবে বর্তমানে হাবিবুল্লাহ বাহার হাসু’র মা, স্ত্রী ও সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য।ছয় সদস্যের খরচ যোগানের জীবন যুদ্ধে!একমাত্র ভরসা তিনিই প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।বর্তমানে গত কয়েক মাস যাবৎ উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্ব-পরিবার থাকলেও পরিবারের জীবিকা উপার্জনে তার বাড়তি আয়ের উৎস না থাকায় প্রতিদিন দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা তার কোনও প্রতিকার।অভাব অনটন সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার হাসু।এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোনে তিনি আর্থিক সহায়তা চেয়ে জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বৃত্তবান সহ সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

শেয়ার করুন

আরো দেখুন......