1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০ কেজি দুধ দিয়ে স্বামীর গোসল

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৬৭ জন দেখেছেন

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি:-গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১৬ বছর সংসার করে স্ত্রী আয়শা বেগমের (৩৫) সঙ্গে বিচ্ছেদের পর ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী আব্দুল হান্নান মিয়া (৪০)।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুল হান্নান মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আব্দুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নান মিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটায়।

আইনগতভাবে এই বিচ্ছেদ হওয়ায় আব্দুল হান্নান ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন। দুধ দিয়ে গোসলের সময় তিনি বলেন, দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

শেয়ার করুন

আরো দেখুন......