1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালপুরে বিথি নামে এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৭৫ জন দেখেছেন

এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামে এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) সকাল ৮ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবতী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি প্রাইভেট প্রতিষ্ঠান গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে মাহমুদা আক্তার বীথি ক্লিনিকের ডিউটি শেষে বাড়ি চলে যান। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগানে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোন সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন।
মুক্তার ক্লিনিকের পরিচালক মো. মুক্তার হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে তিনি ক্লিনিক থেকে বাড়ি চলে যান। সকালে তার লাশ পাওয়ার খবর জানতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সিআইডি তদন্ত দল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......