1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

র‌্যাব-৭ চট্রগ্রাম’র অভিযানে গাড়ি ভাংচুর ও নাশকতা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি কর্ণফুলী যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শওকত গ্রেফতার। 

  • আপডেট সময়ঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

গত ৩১ অক্টোবর হতে গত ০১ নভেম্বর ২০২৩ইং তারিখ পর্যন্ত ০৩ দিনের বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াত কর্তৃক ঘোষিত অবরোধ কর্মসূচী সফল করার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতে এর নেতা কর্মীরা সারাদেশে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে। তারই অংশ হিসেবে গত ০১ নভেম্বর ২০২৩ইং তারিখে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া ব্রীজ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সমবেত হয়ে ঝটিকা মিছিল, সরকার বিরোধী বিভিন্ন ধরণের ¯েøাগান দিয়ে লাঠি-সোঠা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের জনমনে ভয়-ভীতির উদ্দেশ্যে নাশকতা, ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করছে। এসময় দুস্কৃতিকারীরা একে-অপরের সহায়তায় তাদের হাতে থাকা লাঠিসোটা ও লোহার রড দিয়ে পটিয়াগামী একটি বাস ভাংচুর করে অগ্নিসংযোগ করে।

 

উক্ত ঘটনায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় ২৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা রুজু হয়। যার মামলা নং-০৩(১১)২৩, ধারা- ১৯৭৪ সনের বিশষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গত ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কর্ণফুলী যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ শওকত (৩৫), পিতা- মনু মাঝি, সাং-শিকলবাহা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও  সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......