1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বামনায় অস্ত্র সহ ডাকাত আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

মোঃ নাসির, স্টাফ রিপোর্টার,
বামনা (বরগুনা)

বরগুনার বামনা উপজেলায় মোঃ আব্দুল মালেক (৫২) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র (শর্টগান) উদ্ধার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা রাত আনুমানিক পৌনে ১ টার দিকে স্থানীয় জনতা শট গানসহ তাকে আটক করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাকাতের ভাষ্যমতে, তার বাড়ি কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামের মো. সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, তাদের এলাকায় ঢুকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই ডাকাত। পরে এলাকাবাসীর সবাই মিলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মাঈনুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কাঠালিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ ১৩ টি মামলা রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......