1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মুকসুদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের মুকসুদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নিউটন সরকার নামের একজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের সাথে একজন গৃহিণীর আপত্তিকর কিছু ভিডিও ও ছবি ভাইরাল হলে স্কুলের ম্যানেজিং কমিটির অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিস ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

৬৭ নং কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র অভিভাবক মিরাজ মোল্লা জানান , উক্ত স্কুলের সহকারী শিক্ষক নিউটন বিশ্বাসের সাথে একজন গৃহিণীর অধৈধ সম্পর্ক চলছিল৷ কিছুদিন আগে সেই গৃহিণীর সাথে কিছু অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই আমরা ছাত্র অভিভাবকের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছি। এমন চরিত্রহীন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ। যতদ্রুত সম্ভব তাকে চাকুরীচ্যুত করে শাস্তির আওতায় আনার জন্য কতৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি৷ অভিযুক্ত শিক্ষক নিউটন সরকার কাশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামের মৃত রেপোতি সরকারের ছেলে।

অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৬৭ নং কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিংর কমিটির  অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......