1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

র‌্যাব-০৬ এর অভিযানে খুলনার দাকোপে ০৭ বছরের শিশুকন্যা ধর্ষণকারী গ্রেফতার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, ভিকটিম খুলনা জেলার দাকোপ থানা এলাকার ০৭ বছর বয়সী নাবালিকা শিশু। সে স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী। গত ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ বিকেলে ভিকটিম তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। তখন আসামী মোঃ আসাদ(২২) সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে তার নিজ বসত ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। ভিকটিম চিৎকার করলে আসামী তার মুখ গামছা দিয়ে চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে।

 

পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে তার মায়ের নিকট বিস্তারিত ঘটনা বলে। ভিকটিম অসুস্থ হয়ে পরলে তার বাবা চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রে

রণ করেন। এই সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে খুলনা জেলার দাকোপ থানায় আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন৷

 

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-০৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। ঘটনার পর থেকে আসামী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণকারী  মোঃ আসাদ(২২), থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের কথা স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

আরো দেখুন......