1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

র‍্যাব-৭’র অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য গ্রেফতার-০৪

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‍্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৫ জানুয়ারি ২০২৩ তারিখে আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার তার দোকানের ঘুমাচ্ছিল। রাত আনুমানিক ১১৩০ ঘটিকায় অজ্ঞাতনামা কতিপয় ডাকাত দল দোকানটি ভেঙে দোকানে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবতর্ীতে ডাকাত দল উক্ত দোকান হতে প্রায় ১ লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার ম্যারিজ সিগারেট, ২ লাখ টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে যায়।

 

এ ঘটনায় আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার চট্টগ্রাম জেলার ভথজপুর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৬, তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০।

 

কিছুদিন পূর্বে ভথজপুর থানা পুলিশ আলাউদ্দিন ও রিপন নামে দুজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে আরও কয়েকজন ডাকাত দলের সদস্যের তথ্য পায়। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন্য ভথজপুর থানা পুলিশ কতর্ৃক র‍্যাব-৭, চট্টগ্রামকে অনুরোধ করে। র‍্যাব-৭, চট্টগ্রাম উক্ত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। র‍্যাব-৭, চট্টগ্রাম গত ০৮ এবং ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, হালিশহর এবং কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে ৭৮০০ মেরিজ সিগারেট এবং নগদ ৩৬,০০০ টাকা উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত দলের লিডার আসামী ১। মোঃ মামুন(৩৪), পিতা-মৃত. হাসমত আলী, সাং-বেলানগর, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লা এবং তার অপর ৩ সহযোগী ০২। মোঃ আলী(৩৮), পিতা-মৃত. হাসমত আলী, মাতা-সাজিয়া বেগম, সাং-বেলানগর, খন্দকার বাড়ী, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লা, ০৩। মোঃ এনায়েত উল্লাহ @ শান্ত(২৮), পিতা- মোঃ শাহজাহান, সাং-পশ্চিম বাগিচাগাঁও, থানা-কোতায়ালী, জেলা-কুমিল্লা এবং ৪। মোঃ রাসেল(২৫), পিতা-মৃত. ঝারু মিয়া, সাং-বেলানগর, থানা-দাউদকান্দী, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রীয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বর্ণিত মামলার ঘটনাস্থলে নাইট গার্ড এর হাত-মুখ বেধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো দেখুন......