1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

গোপালগঞ্জে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে নিহার শিকদার নামে এক কৃষকের মৃত্যু

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

গোপালগঞ্জ থেকে ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জে ইঁদুর মারার অবৈধ ফাঁদে ব্যবহৃত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহার রঞ্জন শিকদার (৪৫) নামে এক দরিদ্র কৃষকের অকাল মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ের কলিগ্রামে ইঁদুর নিধনের অবৈধ ফাঁদে নির্ভসা বৈরাগী নামে আরেক কৃষক প্রাণ হারান।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত কৃষক

একই গ্রামের মৃত গুরুদাস শিকদারের ছেলে। এ ঘটনায় সরেজমিনে গিয়ে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাঝপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃনাল সরকার ধানের বীজ তলায় ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই বীজ তলার পাশ দিয়ে বিলে যাওয়ার সময় ফাঁদে জড়িয়ে ঘটনা স্থলেই নিহার রঞ্জন শিকদার মারা যান। পরে নিহারের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার ও স্বজনদের খবর দেন অন্যরা। নিহার শিকদারের পরিবার গণমাধ্যমকে জানান, চলতি বাংলা বছরের গত কার্তিক মাসের মাঝামাঝি সময়ে ১১ হাজার টাকার বিনিময়ে ওই পুকুরের মাছ ক্রয় করে নিহার শিকদার। পরে পুকুরের মাছ ধরা নিয়ে ওই পুকুরের শরীকদের একাংশের সাথে নিহারের বাক-বিতণ্ডা হয়। তারা নিহারকে দেখে নেওয়ার হুমকি-ধমকিও দিয়েছে বলে জানান পরিবার। সেই জেরে মৃনাল কান্তি সরকার গং -এরা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে দাবি স্বজনদের। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে কোটালীপাড়া থানায় মামলা দিতে গেলে পুলিশ তা না নিয়ে অপমৃত্যুর মামলা দিতে বলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানাগেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জোর দাবি জানান নিহতের পরিবার।

 

কোটালীপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

শেয়ার করুন

আরো দেখুন......