1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী

রংপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাজিরহাটে মারপিট, আহত- ৩

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের হাজিরহাটের মন্থনা সিটির মোড় এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করার অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা।

মারাত্নক ভাবে আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরের দিকে মহানগরীর সিটি মোড় মন্থনায় এ মারামারির ঘটনা ঘটে।

 

আহতরা হলেন,অভিযোগকারী সুজনের মা মোছাঃ দুলালী বেগম, বাবা দুলাল মিয়া ছোট ভাই মোঃ খোকন মিয়া রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারধরের শিকার হয়েছে ছোট ভাই স্বপন মিয়াসহ পরিবারের আরো অনেকে।

ভুক্তভোগী দুলালী বেগম জানান, পূর্ব পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি, লোহার হাতুড়ি, রড,বাঁশ ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া আকবর আলীর হুকুমে মোখলেছুর রহমানসহ কয়েকজন একত্রে আসিয়া আমাদের উপর মারপিট করে ও আমাদের বাড়িঘর ভাংচুর করে।

ভুক্তভোগী দুলাল মিয়া জানান,তাহাদের সাথে পারিবারিক ও জমিজমা লইয়া বিবাদ চলিতেছিল।

বিবাদীরা ইচ্ছাকৃত ভাবে আমাদের ভোগ দখলীয় জমি জবরদখল করে নেওয়ার পাঁয়তারা করায় এঘটনার আবির্ভাব।

 

দুপুরে আকবর আলী ও সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমরা তিনজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

 

এর আগে খবর পেয়ে এসে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতার ভুক্তভোগীর পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করে। এঘটনায় হাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, একজনের অবস্থা একটু গুরুতর তাছাড়া সবাই মোটামুটি স্বাভাবিকের দিকে। হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ শাহ আলম সরদার জানান,

 

এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তারা হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে তাদেরকে খুব দ্রুত নোটিশ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।#

শেয়ার করুন

আরো দেখুন......