1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিএমপি আকবরশাহ থানার অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক ০২ জন।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৯৫ জন দেখেছেন

ডেক্স নিউজ: ২৬/০১/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০২.৪০ ঘটিকার দিকে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর মোটরসাইকেল চালক জনাব আকতার উদ্দিন যাত্রীর জন্য নগরীর একেখান গেইটে অপেক্ষমান ছিলেন। এসময় এক যুবক ৮০ টাকা ভাড়ায় মোটরসাইকেল চালক জনাব আকতার উদ্দিনকে নিয়ে যায় আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোডের ভিতরে রেললাইন সংলগ্ন নির্জন অন্ধকার স্থানে। রাত প্রায় ০৩.০০ ঘটিকার দিকে সেখানে পৌঁছে যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেলে থাকা যুবক মোটরসাইকেল থেকে নেমে চালকের নিকট থেকে মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। তখন তার সাথে যুক্ত হয় অজ্ঞাতনামা আরো ০৩ জন যুবক। অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী পাঠাও চালককে মারধর করে তার DISCOVER 150 CC মোটরসাইকেল, একটি OPPO মোবাইল সেট ও নগদ ৯৫০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আকবরশাহ্ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাসহ আকবরশাহ্ থানার একটি আভিযানিক দল অদ্য ২৭/০১/২০২৩ খ্রিঃ আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ফেরদৌস মাহমুদ ইমন ও সাদ্দাম হোসেন জসিমকে  গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে  ছিনতাইকৃত DISCOVER 150 CC মোটরসাইকেল, OPPO মোবাইল সেট ও নগদ ৫০০ টাকা উদ্ধার করে।

 

গ্রেফতারকৃত ফেরদৌস মাহমুদ ইমনের নামে নগরীর আকবরশাহ্ ও পাহাড়তলী থানায় ০২টি ছিনতাই, ০২টি অস্ত্র মামলাসহ ডাকাতির প্রস্তুতি, ছিনতাইয়ের চেষ্টা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন অভিযোগে মোট ০৭টি মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......