1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

যশোরে শার্শা সীমান্তে ৬৩ পিছ স্বর্ণের বার সহ আটক-১

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

 কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ খুলনা ২১বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের শার্শা সিমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ৬৩ পিস স্বর্নের বার সহ এক মোটর সাইকেল পাচারকারীকে আটক করেছে। আজ১৭ জানুয়ারী সন্ধ্যায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান,তার নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল ০১টি মোটর সাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে মোটর সাইকেলটি থামানোর জন্য সংকেত দেয়। উক্ত ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুতবেগে চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে বর্ণিত ব্যক্তির সাথে থাকা মোটর সাইকেলটি তল্লাশী করে ৭.৩৩৭ কেজি ওজনের মোট ৬৩ পিস স্বর্ণের বার এবং ০১ টি মোটর সাইকেলসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), পিতা-মৃত শমসের সরদার, গ্রাম- বারোপোতা, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটর সাইকেলের চেসিসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামী স্বর্ণের বারগুলো পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য-৫,৯০,৮১,১৯৪/-(পাঁচ কোটি নব্বই লক্ষ একাশি হাজার একশত চুরানব্বই টাকা)। উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২১ (একুশ) বারে ২১ জন আসামীসহ সর্বমোট ৫৭ কেজি ০৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৪১,৭৮,৬৩,৬৯২/- (একচল্লিশ কোটি আটাত্তর লক্ষ তেষট্টি হাজার ছয়শত বিরানব্বই) টাকা।

শেয়ার করুন

আরো দেখুন......