1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

অভয়নগরে দামোখালি সুব্রত নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম সুইট,বিভাগীয় প্রধান খুলনা :– যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে সুব্রত মন্ডল (৪৮) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে।সে পেশায় একজন মৎস্যঘের ব্যবসায়ী তিনি ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টা নিশ্চিত করে জানান বুধবার সকাল  সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পার্শ্ববর্তী তেমাথায়  ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা  অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে মোটরসাইকেল যোগে  পালিয়ে যায়। এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

অভয়নগর থানার তদন্ত ওসি মিলন কুমার মন্ডল জানান,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। হত্যাকান্ডের কারন উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ডিবি সহ প্রশাসনের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

আরো দেখুন......