1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

ফুলতলাতে একই দিনে দুই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার, ফুলতলা খুলনা। খুলনা ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন এর দক্ষিণডিহি গ্রামে একই দিনে ,প্রায় একই সময়ে শেখ অটো রাইস মিল সংলগ্ন এলাকায় দুই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

 

শেখ অটো রাইস মিল সংলগ্ন লক্ষ্মীরাণী দত্তের বাড়িতে দুই জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার সময়  তার গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয় ।

 

সেখানে আগুনের লেলিহান শিখা সম্প্রসারিত হয়ে একটি পর্যায়ে তার গোয়ালে থাকা দুইটি গবাদিপশু একটি গাভী ও তার একটি বাচ্চা আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছ।খবর পেয়ে

নোওয়াপাড়া ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায়  আগুন নিয়ন্ত্রণে এনে গরুর দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

একই সাথে ঠিক তার বিপরীতে   শেখ অটো রাইস মিলের উল্টাপাশে এখানে বদ্দীনাথ দত্তের ছোটভাই শিবু দত্তের রান্নাঘরে রান্না করা তরকারির গামলাতে তরকারির ভেতরে বেশ কয়েকটি ট্যাবলেট মিশিয়ে দিয়ে যায়। সেটি শিবু দত্তের স্ত্রী দেখতে পেয়ে কে কে বলে এগিয়ে গেলে অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা মেরে পালিয়ে চলে যেতে সক্ষম হয়। সকলের ধারনা এগুলো চেতনা নাশক ঔষধ।

 

দুটি ঘটনাই একই সূত্রে গাঁথা বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন এবং এই ঘটনার পেছনে বড় কোনো অঘটন ঘটানোর উদ্দেশ্য পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে বলে দাবি এলাকাবাসীর।চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী বলে তারা জানান।

শেয়ার করুন

আরো দেখুন......