1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

যশোর শার্শায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ঠিকাদারের

  • আপডেট সময়ঃ সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম সুইট, বিভাগীয় প্রধান খুলনা :- যশোরের শার্শা উপজেলায় বাসচাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় ঠিকাদার ছিলেন। সোমবার (২ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

যশোরের নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি রিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়।

 

এসময় মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে চালক রাস্তায় ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ওসি বলেন, মোটরসাইকেলচালক মিঠু বাগআঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।

শেয়ার করুন

আরো দেখুন......