1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

খুলনায় ড্রেনে থেকে ওষুধ কোম্পানির কর্মচারীর-০১ মরদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,

খুলনা নগরীর মিয়াপাড়া পাইপের মোড় তৃতীয় গলির একটি ড্রেনের ভেতর থেকে মিজানুর রহমান মুকুলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

০২/০১/২০২৩ সোমবার সকাল ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি ওই গলির টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া। তিনি সিটি ওভারসীস নামে ওষুধ কোম্পানীর কম্পিউটার অপারেটর ছিলেন।

 

এলাকাবাসি জানান, সকালে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এ সময়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তার মরদেহ ড্রেন থেকে উপরে ওঠায়। পরে তার বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়।

 

তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই গলিতে ব্যাপক কানাঘুষা করতে দেখা যায় মানুষকে। প্রকৃত ঘটনা জানা যায়নি।

 

ওই গলির স্থানীয় বাসিন্দারা বলেন, তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ১০ বছর তাদের মধ্যে কোন যোগাযোগ নেই। কিভাবে তার মৃত্যু হল এ বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি। তবে ড্রেনের ভেতর তার লাশ পাওয়া যাবে এটা তিনি কখনও ভাবেন নি।

 

খুলনা থানার এস আই টিপু সুলতান বলেন, মৃত ব্যক্তি খুলনায় একটি ওষুধ কোম্পানীর কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাসায় ফেরেনি। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ ড্রেন থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

 

সুরাতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন

আরো দেখুন......