1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

বিএমএসএফ প্রতিষ্ঠাতা জাফরকে হুমকি,রংপুরের নেতৃবৃন্দের প্রতিবাদ

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ জন দেখেছেন

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার :-রোববার, ৪ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তথ্য বলছে, সম্প্রতি সংগঠনের মধ্যে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এই ঘটনার সূত্রপাত। সম্প্রতি এ কারণে ট্রাস্টি বোর্ড কেন্দ্রীয় নিবাহী কমিটি স্থগিত করেছেন।

 

ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য রতন সরকার,শরিফা বেগম শিউলী রংপুর জেলা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা ও সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লালসহ সকল নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে,সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

 

সারাদেশের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি ১৪ দফার আন্দোলন ছাড়াও জাতীয় গণমাধ্যম সপ্তাহের প্রবর্তক। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, নির্যাতিত সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য article13 সহ মফস্বলের সাংবাদিকদের জন্য জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তুলে গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

 

সম্প্রতি আহমেদ আবু জাফর দেশের ২৫ টি সাংবাদিক সংগঠনের ঐক্যজোট অ্যালায়েন্স অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার সদস্য সচিব মনোনীত হন।

 

অবিলম্বে হুমকি দাতাসহ এর সাথে জড়িত উস্কানি দাতাদের খুঁজে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়।##

শেয়ার করুন

আরো দেখুন......