1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা :

দেশের অর্থনীতি চাকা সচলে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা- ধর্ম প্রতিমন্ত্রী

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৫৮ জন দেখেছেন

আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধিঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বাংলার কৃষক এ দেশের প্রাণ। আপনাদের জন্যই আজ এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের অর্থনীতি চাকা আরও সচল করতে এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবেনা। প্রধান মন্ত্রীর নেতৃত্বে এ দেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করাতে আপনাদের আরও কঠোর পরিশ্রমী হতে হবে ।

 

শুক্রবার(২৫নভেম্বর) সকালে জামালপুরে ইসলামপুরে আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ ও কৃষক সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও  কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এ কৃষক সমাবেশে  জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন,জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও ইসলামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ আরও  অনেকেই উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম.রেদোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে রবি/২০২২মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম,ভুট্টা,শীতকালীন পেঁয়াজ,বাদাম,মসুর ও মুগ ডালের আবাদ ও উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে ১৮শ কৃষকের মাঝে ২০কেজি করে বারী-৩০জাতের গম বীজ,১০কেজি করে ডিএমপি ও এমওপি সার বিনামূল্যে  বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো দেখুন......