1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধুর গলা কাটা লাশ উদ্ধার,

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৭৫ জন দেখেছেন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে থেকে তহুরা বেগম (৫৫) নামের ২ সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

শুক্রবার (১৮ নভেম্বর২২) ইং সকাল ১১ ঘঠিকায়  পৌর এলাকার চরগাঁও গ্রামে তার স্বামী ঝারু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, তহুরা বেগম নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।

তহুরা বেগমের স্বামী ফজরের নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে।

পরে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের চৌধুরী।

জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ঝারু মিয়া এবং ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমজান মিয়া (২২) কে থানায় নিয়ে যান পুলিশ ।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

কিভাবে ঘটনা সংঘটিত হয়েছে আর কারা এর সাথে জড়িত তা উদঘাটনে কাজ করছে পুলিশ-

শেয়ার করুন

আরো দেখুন......