1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

লালপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৫ জন দেখেছেন

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলাতানার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার, মুক্তিযোদ্ধা শামসুল হক, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ রায়হান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতাকে সচেতন হতে হবে। কোনো পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোনো ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......