1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

লালপুরে ২০২২ ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৪২ জন দেখেছেন

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে। পরে থানা অডিটোরিয়াম রুমে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়াজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক,নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর থানা মসজিদের পেশ ইমাম মতিউর রহমান মতি প্রমূখ।

এসময় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকে জিরো টলারেন্স, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়াও পুলিশের অন্যান্য কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......