1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সৌদি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮২ জন দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃদেশের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্ৰহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি।সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপির সঙ্গে বৈঠকে রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ আলি রেজা এ প্রস্তাব করেন।বুধবার (১২ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।খবর বাপসনিউজ।

 

নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করেন।কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লোসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাঁদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।

 

বৈঠকের পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্ট এ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন।উল্লেখ‍্য, গত বছর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের পিপিপি বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর আধুনিকীকরণ, রক্ষনাবেক্ষণ ও পরিচালনার বিষয়ে এ আগ্রহ প্রকাশ করে।

 

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

 

সৌদি আরব সফরকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

 

প্রতিমন্ত্রী সৌদি আরবের লজিস্টিকস মন্ত্রীর আমন্ত্রণে ১০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আগামী ১৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......