1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী

খুলনার রুপসা উপজেলার ভৈরব নদীতে ০১ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৩ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনায় অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার রামনগর ফরেস্টের মাঠ সংলগ্ন ভৈরব নদের কিনারে কচুরীপানা বেঁধে ছিল তার লাশ। তবে লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নৌ পুলিশ সুপার খুলনাঞ্চল মো: শরীফুর রহমান খুলনা গেজেটকে বলেন, সকালের দিকে স্থানীয়রা লাশটি কচুরিপানার মধ্যে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি তীরে ওঠানো হয়।

 

তার সমস্ত শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।

 

তিনি আরও বলেন, স্রোতপ্রবণ নদী। ওই ব্যক্তিকে সপ্তাহ খানেক আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে তিনি মনে করেন। মরদেহের শরীর ফুলে ও একাধিকস্থানে পচন ধরেছে।

 

খুলনা রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ মো: কামাল হোসেন, মরদেহটি উদ্ধারের পর পরই খুলনা সিআইডি, র‌্যাব ও পিবিআইয়ের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

অজ্ঞাতনামা লাশের মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

 

তবে এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

 

শেয়ার করুন

আরো দেখুন......