1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চট্টগ্রাম চাঞ্চল্যকর হত্যা মামলার মিতু হত্যা বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

চট্টগ্রাম বিভাগীয় প্রধান, মোঃসফর আলী :-চট্টগ্রাম চাঞ্চল্যকর হত্যা মিতু হত্যা মামলার  বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত৷ সোমবার (১০ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা হয়েছে।

সকালে বাবুল আক্তারের উপস্থিতিতে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পোরোয়ানা জারি করেন৷ এসময় পিবিআইয়ের দেওয়া চার্জশিটের ওপর নারাজির আবেদন করেন বাবুল আক্তার  আদালত বাবুলের আক্তারের  আবেদন খারিজ করে দেন।

 

এর আগে গত ১৩ই সেপ্টম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই৷

 

২০১৬ সালের ৫ জুন, সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় জিইসি মোড়ে ছুড়িকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করা হয়। গত বছরের ১২ মে এ মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখায় পুলিশ,,,

শেয়ার করুন

আরো দেখুন......