1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

র‍্যাব-৬ এর অভিযানে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ০২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪০ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, কয়েক মিনিটের মধ্যে তারা যে কোনো চোরাই মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর বদলে ফেলতে পারতো। এ জন্য তারা বিশেষ সফটওয়ারের সাহায্য নিত। আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে চুরি যাওয়া মোবাইলগুলো কোনো ভাবেই খুঁজে বের করতে পারত না। এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

 

শনিবার গভীর রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার ড়করিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি টিম মো. আকবর আলী শেখ (২৬) ও মো. মোহাম্মদউল্লাহ শেখকে (২২) গ্রেফতার করে।

 

এ সময় তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও অনুমোদনহীন কম্পিউটার অ্যাপস, সিপিইউ, ২১ টি সিম কার্ড, ১৪ টি মোবাইল ফোন, ১৭ টি মেমরী কার্ড, ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, প্রতিটি মোবাইল ফোনে একটি সনাক্তকরণ নম্বর থাকে যা প্রস্তুতকারী প্রতিষ্ঠান দিয়ে থাকে। এ নম্বরটি দিয়ে হারানো ফোন খুঁজে বের করা ও অবস্থান নিশ্চিত হওয়া যায়।

 

এ চক্রটি বিশেষ কম্পিউটার অ্যাপস ব্যবহারের মাধ্যমে সে নম্বরটি বদলে দিত। ফলে হারানো মোবাইল খুঁজে বের করা সম্ভব হত না। এ চক্রের সাথে কারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

গ্রেফতার দুজনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

 

শেয়ার করুন

আরো দেখুন......