1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

নানিয়ারচরে পূজা মন্দির পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

  • আপডেট সময়ঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৯ জন দেখেছেন

তুফান চাকমা, নানিয়ারচরঃ- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য পূজা মন্ডপ পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

রবিবার (২ অক্টোবর) সকালে রাঙামাটির নানিয়ারচরে শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। এসময় সনাতন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। সকলেই মিলেমিশে পূজার আনন্দ ভাগাভাগি করতে হবে।

 

তিনি আরো বলেন, এবারের পূজা সুস্থ ভাবে সম্পন্ন করতে সরকার প্রত্যেক মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা আওতায় আনার ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া প্রতিটি মন্ডপে শৃঙ্খলা রক্ষার্থে পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আনসার আর ও সাদা পোষাকধারী পুলিশের লোকজন থাকবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, জেলা পরিষদ সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার(হ্যাডম্যান) সহ স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমুখ।

শেয়ার করুন

আরো দেখুন......