1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

  • আপডেট সময়ঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৫২ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ে এক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়।  ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিজ্ঞ দায়রা জজ মামনুর রশিদ ওই ৩ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন করাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় মো: আব্দুর করিম নামে এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়।  আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর জেলার রানীশংকৈল উপজেলার চিকনী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। এ সময় ৩শ বোতল ফেনসিডিলসহ জেলার হরিপুর উপজেলার মারাধার (দক্ষিণ পাড়ার) বাসিন্দা মো: আব্দুল করিমের ছেলে মো: আকমাল (১৯), মো: মাইনুল হকের ছেলে মো: হাসেম আলী (২০) ও মৃত সাজ্জাদ আলীর ছেলে মো: ছাদেকুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। পরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মো: রবিউল ইসলাম বাদী হয়ে রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর অবশেষে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনক রূপে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্থ করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

এ মামলায় মো: আব্দুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে ও সন্তোষজনকরূপে প্রমানিত না হওয়ায় অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করে নির্দোষ গণ্যে খালাস প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো দেখুন......