1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

যশোরে চোরাই ট্রাকসহ চক্রের সদস্য আটক-০৩

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ জন দেখেছেন

মোঃমুরাদ হোসেন, জেলা প্রতিনিধি (যশোর):-র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার একটি চোরাই ট্রাকসহ গ্রিল কাটা ও তালাভাঙ্গা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আটক তিনজন হলো, সদর উপজেলার কচুয়া রাজাপুর গ্রামের বর্তমানে খুলনার খানজাহান আলী থানার শিরোমনি পালপাড়া গিলাতলা এলাকার রহিম মোল্লার ছেলে হৃদয় মোল্লা (৩২), গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ শেখ বাড়ির হানিফ শেখের ছেলে সোহান শেখ (২৮) ও একই গ্রামের মুজিবর মীরের ছেলে জাহিদুল ইসলাম (২৭)।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সদর উপজেলার বসুন্দিয়া এলাকার গ্রামীণ ফোন টাওয়ারের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চোরাই ট্রাক (ঢাকা মেট্টে-ন-২৩-২২৯) উদ্ধার করা হয়। পরে একটি গ্রাডিং মেশিন, গ্রাডিং মেশিনের কাটিং ব্লেড, হেক্সা ব্লেড, হেক্সা ফ্লেম, গ্রাডিং মেশিন চালানোর জন্য টু-পিন সকেট এবং ২০ ফুট তার উদ্ধার করা হয়।

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, দেশের বিভিন্ন স্থানে গিয়ে তারা সুযোগ বুঝে গ্রিল ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে ট্রাকের উঠিয়ে নিয়ে যায়। তারা গ্রামীণ ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরি করার পাঁয়তারা করছিল। এই ঘটনায় গ্রামীন ফোন কর্তৃপক্ষ কোতয়ালি থানায় একটি মামলা করেছে।

শেয়ার করুন

আরো দেখুন......