1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

যশোর অভয়নগরে কাশফুলের মনোহর অংককোন উন্মুক্ত দর্শনার্থী

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান (খুলনা বিভাগ) :- যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আকিজ ডেইরী ফার্মের বিস্তীর্ণ বালুর মাঠে কাশফুল বনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  অবস্থান করেন দর্শনার্থীরা।এই নয়নাভিরাম দৃশ্য ভিন্নরকম আনন্দ মেলায় যোগ দিয়েছে।শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষ দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে।

 

কাশ বন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, দুর দুরান্ত থেকে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা।আনন্দ ঘন মুহুর্ত ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলছেন কিশোর কিশোরীরা। ঋতুর রানী শরতের অপরূপ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর  স্নিগ্ধ কাশফুল তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। আর প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতেই ছুটছে প্রকৃতি রসিক লোকজন। একতারপুরে বালুর মাঠে কাশফুলের এ বিশাল সাম্রাজ্য দেখতে তাই প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।

অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া  গ্রামের মোহনা দত্তের সাথে কথা হলে তিনি বলেন,আকাশে থোকা থোকা মেঘের ভেলার উড়াউড়ি আর কাশফুলের বাহারই হচ্ছে শরৎ প্রকৃতির মন মাতানো অলঙ্কার। আমরা মনের আকুতি পূরণে বান্ধবীদের সাথে এখানে ছুটে এসেছি।

 

উপজেলার মডেল কলেজ মোড় এলাকার রিপন হোসেনের স্ত্রী আফরিন জানান, শরতের অপরুপ সৌন্দর্যময় কাশবনে এসে খুব ভালো লাগছে। গোধুলীর সময়ে মাঠ জুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনটা সত্যিই আনন্দে ভরে ওঠে।

উপজেলার কোটা গ্রামের রেজোয়ন বিশ্বাস জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় লোকমুখে শুনে কাশবনে পরিবারসহ ঘুরতে এসেছি। প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়েছি।

 

সৃষ্টির অপরূপ সৌন্দর্যের মাঝে উপস্থিত হতে পেরে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই।

শেয়ার করুন

আরো দেখুন......