1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

তালতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ জন দেখেছেন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর এর ঘটনায়  মামলা হয়েছে। গতকাল

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষার্থীর বাবা আবু হানিফ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি ও ৪/৫  জনকে অজ্ঞতানামা উল্লেখ করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (পরিক্ষা কেন্দ্র) এর সামনে এ ঘটনা ঘটে। পরে ওই দিন বিকেলে বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদারের নেতৃত্বে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী শফিকুল ইসলাম (১৬) তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার আগের দিন একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. মিমের (১৫) ছবি তুলেন মোঃ হৃদয় নামের এক যুবক। পরে এই ঘটনাটি তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকানের কাছে শফিকুল ইসলাম নালিশ করলে হৃদয়সহ অন্যান্য আসামীদের বকাঝকা করেন ফোরকান স্যার। এতে হৃদয়সহ আসামীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে পরীক্ষার হল থেকে শফিকুল বের হলে ফোরকান স্যারের কাছে নালিশের বিষয় নিয়ে কথার কাটাকাটি হলে  কিল ঘুষি মারে। এক পর্যায়ে হৃদয়ের হুকুমে মামলার ২ নাম্বার আসামি সোহেলের হাতে থাকা স্টিলের ধারালো স্কেল দিয়ে শফিকুলকে উদ্দেশ্য করে কোপ দেন। শফিকুল ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ওই হাতের শাহাদাৎ আঙ্গুল কেটে ঝুলে যায়। পরে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে আমতলী হাসপাতালে প্রেরন  করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে  পাঠানো হয়।

এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো দেখুন......