1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা :

খুলনায় ইয়াসিন হত্যা মামলায় কিশোর গ্যাং দলের ০৩ সদস্য আটক

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,

ইয়াছিন আরাফাত হত্যার অভিযোগে পুলিশ এজাহারনামীয় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে তাদের মোংলা ও নিরালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

তাদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তার হওয়া তিন কিশোর হল, লবনচরা গ্রীনভিউ আবাসিক এলাকার গোলাম আকবরের বাড়ির ভাড়াটিয়া সোলাইমানের ছেলে মো: ইব্রাহিম ওরফে এলএক্স কাটার ওরফে নিরব (১৯). শেখপাড়া এলাকার ফরিদের বাড়ির ভাড়াটিয়া আব্দুল্লাহ ও ৩ নং কাশেম সড়কের তানভীরের বাড়ির ভাড়াটিয়া টুটুল হাওলাদারের ছেলে সজীব ওরফে আশিক ওরফে জার্বি।

 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হান্নান বলেন, নিহত ইয়াছিনের সাথে আসামিদের পূর্বের একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে তাকে হত্যা করে। হত্যা করে তারা স্বাভাবিকভাবে যে যার মতো পালিয়ে যায়। রাতে নিরালা থেকে আব্দুল্লাহ ও সজীব ওরফে জার্বিকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

 

পরে রাত সাড়ে ৩ টার দিকে হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিমকে মোংলা থেকে আটক করা হয়। তিনি আরও বলেন, মামলার অপর আসামি সাকিবকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকান্ডের মূল রহস্য বের হয়ে যাবে।

 

গ্রেপ্তার হওয়া আসামিরা কিশোর হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা যায়নি।

 

হত্যাকান্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, আসামিদের একজনের কাছে ১শ’ টাকা পাইত ইব্রাহিম। সেটা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে খুন করে।

 

হত্যাকান্ডের স্থান থেকে তারা একটি ইজিবাইক উদ্ধার করেছে। সেটি আসামি সাকিবের বলে গ্রেপ্তার হওয়া তিনজনই উল্লেখ করছে।

 

শুক্রবার সকালে দুর্বৃত্তের ধারলো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ইয়াছিন আরাফত। রাতে নিহতের পিতা বাদী হয়ে খুলনা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

আরো দেখুন......