1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী

আমতলীতে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ জন দেখেছেন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে হামলার মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

বৃহস্পতিবার সকালে তারা আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় সাকিব প্লাজার সামনে দুবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ৮ জন ও আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.মজিবর রহমানকে আসামী করা হয়।

 

বৃহস্পতিবার সকালে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের জড়ানো হয়েছে। আশা করি আমরা নির্দোষ প্রমানিত হবো। জামিন প্রসঙ্গে তিনি বলেন সত্যের জয় হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......